মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কিং রুবেল গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৬, ২১:১০
অ- অ+

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রুবেল ওরফে কিং রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে র‍্যাব-১০ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

এদিন রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার গ্রেপ্তারের তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ওই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে শ্রীনগর থানার মামলা নং-১৫(৪)১৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারার টেবিল ৯(খ) অনুযায়ী পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে গ্রাহকের পাওনা পরিশোধ: অর্থমন্ত্রী
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু
সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার