চট্টগ্রামে পুলিশের প্রাক-নির্বাচনি সভা
নির্বাচনকালে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় বডি ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন আইজিপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তিনি মহানগর এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং আন্তঃইউনিট সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সমাপনী বক্তব্যে চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ সকল ইউনিটকে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদবীর মোট ৪৫৮ জন পুলিশ অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










