আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫
অ- অ+

গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার সকাল থেকে কুমিল্লার কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বার্তায় এই তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার নন্দনপুর ডিআরএস এর জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে পরের দিন ৩১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা কুমিল্লা সদর ও উপজেলা, কুমিল্লা বিসিক, কুমিল্লা ইপিজেড ও আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুপ্রিম কোর্টের সামনে ককটেল নিক্ষেপকারী রাজন ডিবির অভিযানে গ্রেপ্তার
নামফলকে নিজের নাম দেখে অসন্তুষ্ট, উদ্বোধন না করেই চলে গেলেন হাসনাত
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে