সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিলেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪০
অ- অ+

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের জেডআরএফ) সহসভাপতি ডা. জুবাইদা রহমান।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবাষির্কী উপলক্ষ্যে সোমবার বিকেলে জেডআরএফ’র উদ্যোগে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, জেডআরএফ’র পরিচালক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, ডা. মোস্তফা আজিজ সুমনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ডা. জুবাইদা রহমান শিশুদের হাতে বিভিন্নধর্মী বই তুলে দেন।

জেডআরএফ’র পরিচালক অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম জানান, মোট ১০০ জন শিশুকে একশটি ব্যাগ উপহার দেওয়া হয়েছে। যেখানে শিশু-কিশোর উপযোগী বিজ্ঞান, মুক্তিযুদ্ধ ও গল্প বই এবং চকলেট রয়েছে। নির্বাচনের পর এই কর্মসূচির আওতায় আরও বই উপহার দেওয়া হবে বলে তিনি জানান।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন

এদিকে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ এর উদ্বোধন করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।

সোমবার দুপুরে কড়াইল বস্তির আনসার ক্যাম্প মাঠে আনসার ক্যাম্প এলাকায় বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই হেলথ ক্যাম্প ও ঔষুধ বিতরণ কর্মসূচি হয়। এই ক্যাম্প থেকে এলাকাবাসী বিনামূল্য ঔষধ ও শারীরিক চেকআপ করাতে পারবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে রোগীদের প্রয়োজনী চিকিৎসা সেবা পাবেন। এসময় জুবাইদা রহমান কয়েকজন রোগীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা শুনেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ১৯ নং ওয়ার্ডের কমিশনার আব্দুল আলীম নকি প্রমুখ নেতারা ছিলেন।

এছাড়াও জুবাইদা রহমান রাজধানীর গুলশানে জেডআরএফ কার্যালয়ে নারীদের বিভিন্ন চিকিৎসা সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, অধ্যাপক ড. সোহাগ আউয়াল, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ, বিশেষায়িত মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক ডা. জিয়াউল করিম, ডা. মোস্তফা আজিজ সুমন, ডা. মোহাম্মদ সফিউদ্দিন, ডা. খবির উদ্দিনসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল
বঙ্গোপসাগরে ঝুঁকিপূর্ণ আবহাওয়া, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
চাঁদাবাজি থেকে গুলিবর্ষণ—‘মতিঝিলের ত্রাস’ হিসেবে পরিচিত বাপ্পি ও চার সহযোগী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা