নওগাঁয় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–সুব্রত কুমার দেবনাথ ও মো. মাহফুজুর রহমান ওরফে সবুজ। সোমবার রাতে প্রসাদপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ।
নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ রাতে মান্দা থানাধীন প্রসাদপুর খেয়াঘাট সংলগ্ন শুঁটকির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে একটি চোরাই মোটরসাইকেলসহ সুব্রত কুমার দেবনাথ ও মাহফুজুর রহমান ওরফে সবুজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মান্দা থানা পুলিশ জানায়, যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশক্রমে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































