কালীগঞ্জে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

গাজীপুর প্রতিনিধি
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০২| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৬
অ- অ+

দুস্থ ও অসহায় মানুষকে সুস্থ রাখার লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ. কে. এম ফজলুল হক মিলনের পক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে কালিগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব, খালেকুজ্জামান বাবলু।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন পরিচালিত হয়। এতে সার্বিক ব্যবস্থাপনা করেন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, তৌকির আহমেদ।

সার্বিক ব্যবস্থাপনা তৌকির আহমেদ বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মিলন ভাইয়ের পক্ষে আমরা সাধানণ মানুষের ফ্রি মেডিকেল সেবা দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর-০৫ আসনের বিএনপি মননীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের সহধর্মিণী শম্পা হক বলেন, বিএনপি সব সময় জন কল্যাণে কাজ করে গেছেন। আগামীতে নির্বাচিত হলে দেশ ও দশের জন্য নিরলসভাবে কাজ করে যাবে। বিএনপির প্রতিশ্রুতি জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড ইত্যাদি গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া বাংলাদেশ জামায়ত ইসলামের তীব্র সমোলচনা করে বলেন, বাংলাদেশ জামায়ত ইসলামির জান্নাতের টিকিট বিক্রি নিতান্ত বন্ডামি ছাড়া কিছুই না । তারা টিকিট বিক্রি করে জনগণের সাথে শিরক করেছে। কিন্তু আমি বিশ্বাস করি ১২ তারিখ ভোটের মাধ্যমে এই সঠিক জবাব দিবে সাধারণ জনগণ।

স্বাস্থ্য সেবা নিতে আসা আমেনা বেগম ও সাধারণ জনগণ জানান, লিফলেট, মাইকিং কীংবা শ্লোগানে নয় স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমেও যে নির্বাচনে প্রচারণা করা যায় তারই একটি অন্যতম উদাহরণ এই ফ্রি মেডিকেল ক্যাম্প। ফ্রি স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত এই অঞ্চলের সাধারণ মানুষ। স্বাস্থ্যবান্ধব ব্যতিক্রমী প্রচারণায় ইতিমধ্যে সর্বসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সার্বিক চিকিৎসা সেবায় চিকিৎসক হিসেবে দ্বায়িত্ব পালন করেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের : ড্যাব, গাজীপুর জেলা শাখার ডাক্তারবৃন্দ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা