অতীতের মত এই পরীক্ষাতেও আমি পাস করব, ইনশাআল্লাহ: নয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৭| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৫
অ- অ+

মাগুরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির দলীয় প্রার্থীকে বিজয় নিশ্চিত করাকে নিজের জন্য ‘পরীক্ষা’ হিসেবে দেখছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, “অতীতের মত এই পরীক্ষাতেও আমি পাস করব, ইনশাআল্লাহ।”

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নয়ন দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পোস্টে নয়ন লিখেছেন, প্রিয় নেতা, আপনার নয়ন আপনার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত। আপনি বলেছেন, মাগুরা- ২ আসনে যেভাবেই হোক তুমি ধানের শীষ জিতিয়ে আনবা। যদিও এটা পাহাড় সমান কষ্টসাধ্য ব্যাপার, তারপরও আমি আপনাকে কথা দিয়েছি যেভাবেই হোক এই লাশ নিজের ঘাড়ে তুলে পার করব ইনশাআল্লাহ। আগামীকাল ১২ তারিখ আপনাকে আমার আবার পরীক্ষা দিতে হচ্ছে। ইনশাআল্লাহ অতীতের মত এই পরীক্ষাতেও আমি পাস করব। যদিও বড্ড কষ্ট হচ্ছে মানুষকে বুঝাইতে।

পোস্টে তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, প্রার্থী পাস করলে ধরে নিবেন মাগুরা দুইয়ের মানুষ প্রার্থীকে ভোট দেয়নি, ভোট দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, দেশের স্বার্থে।

এর আগে আজ বিকালে ফেসবুকে আরেক পোস্টে নয়ন লিখেছিলেন, আমার মাগুরা-২ আসন সহ দেশবাসী, আপনারা যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন কিসে ভোট দিবেন, তাদেরকে বলছি- আপনারা সুন্দর ভবিষ্যতের কথা ভেবে, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ধানের শীষে ভোট দিন। মাগুরা- ২ আসনের যারা আমাকে ভালবাসেন তাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা সব ভেদাভেদ ভুলে, মান অভিমান ভুলে ধানের শীষে ভোট দিন।

যারা মনে করছেন প্রার্থী আপনাদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না, তাঁদের বলছি- আপনারা প্রার্থীকে নয়, মার্কা দেখে ভোট দিন। ধানের শীষ বিএনপির মার্কা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মার্কা, জনাব তারেক রহমানের মার্কা।

যারা অতীতে বা সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের আচরণে, কথায় মনোকষ্ট পেয়েছেন, তাঁদের বলি- মানুষ মাত্রই ভুল করে, ভুল হয়। কেউ অন্তরে অভিমান পুষে রাখবেন না। ব্যক্তি নয়, দেশের কথা ভেবে আপনারা ধানের শীষে ভোট দিন। যারা মদিনার ইসলামের পরিবর্তে মওদূদীর ইসলাম কায়েম করতে চায় তাদের ভোটের মাধ্যমে পরাজিত করুন। ধানের শীষে ভোট দিয়ে ধর্মের আড়ালে ধেয়ে আসা নব্য ফ্যাসিবাদকে রুখে দিন। একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে আপনারা আগামীকাল ধানের শীষে ভোট দিন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাগুরা-২ আসনে নয়ন নিজেও বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এজন্য নির্বাচনী মাঠও গুছিয়েছিলেন তিনি। তবে দল তাকে আসনটি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেয়। তবে এতে আক্ষেপ না করে নিতাই রায়ের পক্ষে ভোটের মাঠে কাজ করছেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা