ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫১
অ- অ+

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জেলা পরিষদ মার্কেটের রেল গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের আগেই ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি ভারসাম্যহীন ছিলেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির আলোচনা সভায় তারেক রহমান
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা