লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে।’
বুধবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তবে কী গুজব চলছে এ সম্পর্কে তিনি কিছু বলেননি।
পোস্টে জামায়াত আমির বলেন, সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দিবেন না।
শেষে তিনি বলেন, ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































