সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট, ভোট প্রদান শেষে নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর বাড্ডার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
নাহিদ ইসলাম এবার ঢাকা-১১ আসন থেকে শাপলা কলি মার্কায় ১১ দলীয় জোটের হয়ে নির্বাচন করছেন।
ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করছি, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। আমরা বিশ্বাস করি, যদি ভোট সুষ্ঠু হয়, তবে আমরা বিজয়ী হয়ে বেরিয়ে আসবো।’
আজ সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































