বরকলে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

বরকল (রাঙামাটি) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫
অ- অ+

রাঙামাটি জেলার বরকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপজেলার ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকল কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলার সকল কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও স্বাভাবিক পর্যায়ে দেখা গেছে।

এছাড়াও ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার বাহিনী সদস্যদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে দেখা গেছে। আর সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তারাও যথাযথ ভূমিকা পালন করতে দেখা যায়।

(ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা