পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র হাতিয়া, সাংবাদিকসহ আহত ২০

হাতিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৮
অ- অ+

নোয়াখালীর হাতিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকে কেন্দ্র করে সংঘর্ষে বিটিভির এক রিপোর্টারসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এদিকে দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন কেন্দ্রের বাহিরে দফায় দফায় এসব হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরঈম্বর বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এতে তিনি ও তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিব আহত হন। এছাড়া ওচখালী বাজার, বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নেও হামলার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রায় ২০ জন চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যে চারজন ভর্তি রয়েছেন।

হান্নান মাসউদের একাধিক সমর্থক অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাদা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের ওপর হামলা করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারণে অনেক লোককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।

এদিকে, হান্নান মাসউদের সমর্থকদের হামলায় বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

যোগাযোগ করা হলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়টি শুনেছি। এতে কয়েকজন আহত হয়। তবে এসব ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা