শেরওয়ানি পরেই কেন্দ্রে যুবক, বললেন ‘আগে ভোট, পরে বিয়ে’

সৈয়দপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৫
অ- অ+

নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও নাগরিক দায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন নীলফামারীর সৈয়দপুরের এক যুবক। মো. সামিউল ইসলাম নামের ওই যুবক বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে শেরওয়ানি পরেই সরাসরি ভোটকেন্দ্রে হাজির হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন সামিউল। এরপর সেখান থেকে তিনি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন।

সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বিয়ের দিনের ব্যস্ততার মধ্যেও ভোট দিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্বও। ব্যক্তিগত জীবনের আনন্দের দিন হলেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া জরুরি। তাই আগে ভোট, পরে বিয়ে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির আলোচনা সভায় তারেক রহমান
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা