সদরপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৬
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনের সদরপুর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, প্রায় ৪৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে কেন্দ্রগুলোতে নারী ভোটারদের আধিক্য দেখা যায়। কোথাও কোন বিশৃংখলার খবর পাওয়া যায়নি। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় নিয়োজিত যৌথ বাহিনীর উপস্থিতি দেখা গেছে এবং প্রশাসনের নজরদারি বর্তমান আছে। কেন্দ্রগুলোর বাইরে যারাই ভোট দিতে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে কোন বিশৃঙ্খলা ছাড়াই ভোট প্রদানের কার্যক্রম সম্পন্ন করছেন।

ফরিদপুর ৪ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের স্থপতি মুজাহিদ বেগ ও বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা সজল হোসাইন এর সমর্থকদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে এই তিন প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনলাইনে ভোটারের তথ্য প্রাপ্তির ভিত্তিতে এবং একজন ভোটারের ভোট প্রদানে বেশি সময় না লাগায় ভোটগ্রহণ দ্রুত হচ্ছে এবং ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না।

আজ বেলা ২টা পর্যন্ত সদরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়, পশ্চিম শ্যামপুর, সরকারি প্রাথমিক বিদ্যালয় বাইশরশি সুন্দরী একাডেমি বিদ্যালয়, পূর্ব শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিন শৌলডুবি সরকারি বিদ্যালয়, পিয়াজখালি মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরচর সরকারি বিদ্যালয় ভোট কেন্দ্রগুলোতে গড়ে কমবেশি ৪০% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা