ঝিনাইদহ-১ আসনে জিতলেন ধানের শীষের আসাদুজ্জামান

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৭| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৪
অ- অ+

ঝিনাইদহ-১ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি। সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটে জয়লাভ করেছেন।

কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদুল আজহা যাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
কানাডায় পরিবার, ঢাকায় একা জীবন: মিরপুরে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মুন্না, সম্পাদক নয়ন
বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা