গাজীপুর-৫ আসনে বিএনপি প্রার্থী ফজলুল হক মিলন বিজয়ী

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৫
অ- অ+

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ভোটের ব্যবধান ৫৬ হাজার১৩০ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণনা শেষে ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, গাজীপুর-৫ আসনের মোট ১১৪টি কেন্দ্রের সব কটির ফলাফলে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মো. খায়রুল ইসলাম পেয়েছেন ৭৬ হাজার ৭৬১ ভোট। ৫৬ হাজার ১৩০ ভোটে বিজয়ী হয়েছেন ফজলুল হক মিলন।

বিজয়ী হওয়ার পর ফজলুল হক মিলন গাজীপুর-৫ আসনের সকলের উদ্দেশ্যে তার ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে তিনি লিখেন, আজকের এই বিজয় আমার একার নয়—এটি আপনাদের প্রত্যেকের বিজয়। এই বিজয় শ্রমজীবী মানুষের, কৃষকের, ছাত্র-যুবকের,মা-বোনদের, বয়োজ্যেষ্ঠদের। আপনারা বিশ্বাস রেখেছেন,আস্থা রেখেছেন, আর সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।

(ঢাকা টাইমস/১৩ ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা