বগুড়ায় রিকশা গ্যারেজে পড়ে ছিলে কিশোরের রক্তাক্ত মরদেহ

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১
অ- অ+

বগুড়ায় একটি রিকশার গ্যারেজ থেকে আলিফ নামের এক ১৬ বছর বয়সী কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকার রিপন সার্ভিসিং সেন্টার ও রিকশা গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলিফ বগুড়া পৌরসভার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকার মো. রিপন শাহ ছেলে। সে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিল।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা ওই গ্যারেজের ভেতরে আলিফের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, আলিফের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত সদর থানায় কোনো মামলা দায়ের হয়নি।

(ঢাকা টাইমস/১৩ ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, বিপাকে ডোনাল্ড ট্রাম্প
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা