দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫১
অ- অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ সবসময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। গত ৫৫ বছরের ইতিহাসে যতবার রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, ততবারই দেশের মানুষ সঠিক পথ বেছে নিয়ে দেশকে সুস্থ ধারায় ফিরিয়ে এনেছে। এর কৃতিত্ব বাংলাদেশের জনগণের বলে মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভের পর শুক্রবার পলাশের নিজ বাড়ি চরণগর্দীতে বাবার কবর জিয়ারত করার পর সাংবাদিকদের উদ্দেশ্যে দেশের সর্বশেষে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নিজেকে জনগণের সেবক এবং কর্মী উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্রের পথে যাত্রার মূল ভিত্তি ছিল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের প্রধান উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন। এই দুটি লক্ষ্য নিয়েই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করেছে।

রাজনীতিক, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক সমাজ বা শহরের অভিজাত শ্রেণি যখন ভুল করেছে, তখন দেশের দরিদ্র ও সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামবাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে সামনে নিয়ে যেতে সহায়তা করেছে বলে মন্তব্য করেন তিনি।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল
বঙ্গোপসাগরে ঝুঁকিপূর্ণ আবহাওয়া, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
চাঁদাবাজি থেকে গুলিবর্ষণ—‘মতিঝিলের ত্রাস’ হিসেবে পরিচিত বাপ্পি ও চার সহযোগী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা