চাঁদপুর ৩ আসনে বিপুল ভোটে জয়ী হলেন শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক প্রায় ৬৫ হাজার বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
চাঁদপুর-৩ সদর ও হাইমচর উপজেলা এবং প্রবাসে পোস্টাল মিলিয়ে মোট ভোট কেন্দ্র ১৬৬টি। এসব কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৫ হাজার ৪০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি পেয়েছেন ১ লাখ ৮৬৫ ভোট।
নির্বাচন প্রচারণার সময় একজন গরীব বৃদ্ধ তার ডিম বিক্রির টাকা নির্বাচনে ব্যায় করার জন্য শেখ ফরিদ আহমেদ মানিককে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও এলাকার অনেক রিক্সাওয়ালা ও দোকানদার ভালবেসে মানিককে টাকা দেওয়ার দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে।
জেবি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































