বড় ব্যবধানে জিতলেন বিএনপির শরীফুল আলম

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫৯
অ- অ+

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুল আলম।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে, শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

এ হিসাবে শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

শরীফুল আলম এই ভূমিধস বিজয়ে তার আসনের (ভৈরব-কুলিয়ারচর) জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামীর দিনগুলোতে এই প্রতিদান আমি আমার প্রতিটি কর্মে ফিরেয়ে দেয়ার চেষ্টা করব। জনগনের ভাগ্যের উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি একইসাথে এই বিজয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি সফরে তুরস্ক গমন করলেন সেনাবাহিনী প্রধান
যুদ্ধের মধ্যেই ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
ঢাকায় ২ দিনের সফরে আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ, মহারণে শেষ হাসি কার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা