ত্রয়োদশ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতলেন যে প্রার্থী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ের রেকর্ড গড়েছেন পার্বত্য রাঙামাটি আসনের প্রার্থী। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে প্রায় ২ লাখ ২৯ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি (আসন নং ২৯৯) এর মোট ২১৩টি কেন্দ্রে দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট। ফলে দু’জনের ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৯৮৮।

সহকারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানিয়েছেন, রাঙামাটিতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। পোস্টাল ব্যালট কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে ভোট প্রদান করেন ২ লাখ ৭৩ হাজার ৭৯৯ জন ভোটার, যা মোট ভোটের ৫৩ দশমিক ৭৬ শতাংশ। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৬৬ এবং বাতিল হয়েছে ১০ হাজার ১১২ ভোট।

রাঙামাটি আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়াও রিকশা প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হাজী জসিম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট। লাঙল প্রতীকে জাতীয় পার্টি-র প্রার্থী অশোক তালুকদার পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট। কোদাল প্রতীকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি-র প্রার্থী জুঁই চাকমা পেয়েছেন ১ হাজার ৭০ ভোট এবং ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদ-র প্রার্থী আবুল বাশার পেয়েছেন ৪৪৯ ভোট।

এ আসনে অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট পেয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫ এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৭১৯। ত্রয়োদশ নির্বাচনে সবচেয়ে বড় ব্যবধানে এই বিজয় রাঙামাটি আসনকে বিশেষভাবে আলোচনায় এনেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রামিসা ধর্ষণ-হত্যার বিচার: আজ যুক্তিতর্ক উপস্থাপন, ঘোষণা হবে রায়ের তারিখ
দেশের ৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, বিপাকে ডোনাল্ড ট্রাম্প
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা