পূবাইলে বিদ্যুৎ সমস্যা সমাধানে কাজ করবো: ফজলুল হক মিলন 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১২
অ- অ+

জনগণের সার্বিক কল্যাণে আমরা রাজনীতি করি। বিগত দিনের কোন ঘটনা আমি উল্লেখ করতে চাই না। আপনারা জানেন বিদ্যুৎ উন্নয়নের নামে বিগত দিনে কি পরিমান টাকা পয়সা লুটপাট হয়েছে। সেই তুলনায় বিদ্যুতের কোন উন্নয়ন হয় নাই। এজন্যই লোড শেডিং বেড়েছে। লোড শেডিং বন্ধ করার জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রয়োজন। আমাদের সরকার গঠন হলে বাজেট এনে পরিকল্পনা করে পূবাইল কালীগঞ্জের লোড শেডিং কমানোর চেষ্ঠা করব।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত এম.পি ফজলুল হক মিলন তার নিজ বাস ভবনে পূবাইল সাংবাদিক ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করার সময় এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত দিনের অবহেলিত পূবাইলবাসীসহ আমার নির্বাচনী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগণের শান্তির পক্ষে কাজ করব। আজকের এ বিজয় আমার একার নয় এটা আমার নির্বাচনী এলাকার সকলের বিজয়। আপনারা বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছেন আর সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।

এ সময় পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল ভুঁইয়া,দেশ বর্তমান পত্রিকার পূবাইল প্রতিনিধি লিটন মিয়া, ঢাকা টাইমসের টঙ্গী -পূবাইল প্রতিনিধি রাজীব হোসেন,আসিব রহমান, জাহিদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা