হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ, শিশুসহ ৭ জন দগ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩
অ- অ+

চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় শিশুসহ সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন। ঘটনার সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর জানিয়েছেন, বিস্ফোরণের ফলে দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণটি ঘটেছে হালিমা মঞ্জিল নামে ছয় তলার ভবনের তৃতীয় তলায়। প্রথমে বাসার ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়, যার ফলে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে চমেকে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সতর্ক করে জানিয়েছেন, গ্যাস ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন না করলে এমন দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে আবাসিক ভবনে গ্যাস লিকেজ বা জমে থাকা গ্যাস চিহ্নিত করা অত্যন্ত জরুরি।

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, বিপাকে ডোনাল্ড ট্রাম্প
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা