১২০ টাকার লেবু জেলা প্রশাসকের আগমনে হয়ে গেলো ৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৬
অ- অ+

পবিত্র মাহে রমজান মাস শুরু হওয়ার পর থেকে সুনামগঞ্জে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লেবু, শসা ও কাঁচামরিচের দাম আকাশছোঁয়া হয়ে ওঠে।

এমন পরিস্থিতিতে আজ সোমবার বিকালে বাজার মনিটরিংয়ে নামে জেলা প্রশাসন।

এদিন বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া সুনামগঞ্জের একটি লেবুর দোকানে গিয়ে দাম জানতে চান।

সরেজমিনে দেখা যায়, তিনি লেবুর দাম জিজ্ঞেস করতেই বিক্রেতা হালিপ্রতি ১২০ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা বলেন। এ সময় সেখানে উপস্থিত ক্রেতারা তাৎক্ষণিকভাবে হুমড়ি খেয়ে লেবু কিনতে শুরু করেন।

পরবর্তীকালে জেলা প্রশাসক শহরের সবজির বাজার, মাছের বাজার ও মাংসের বাজার ঘুরে দেখেন।

বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের বাজারে তদারকি করা হয়েছে। বর্তমানে সবজির, মাছের ও মাংসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

তিনি আরও বলেন, তবে কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা