ব্রাহ্মণবাড়িয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে সুমন মিয়া নামে এক মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুর ২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে শহরের আনন্দবাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় মাছ বিক্রতা সুমন মিয়া মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলিযুক্ত কেজি চিংড়ি বিক্রি করছে। পরে তার কাছে থাকা ৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মাছ বিক্রেতা সুমন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দ করা জেলিযুক্ত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা