জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৯
অ- অ+

অনিয়ম-দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন-অর-রশিদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, হারুন-অর-রশিদ ও মো. মশিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান। তাঁরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশগমনে নিষেধাজ্ঞা দরকার।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/ এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’
যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় খামারিদের পাশে আনসার-ভিডিপি, বিনামূল্যে মিলল পশুর চিকিৎসাসেবা