বাংলাদেশিদের জন্য ২৫ ফেব্রুয়ারি থেকে ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৮
অ- অ+

বাংলাদেশি নাগরিকদের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ই-ভিসা চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য। এর ফলে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া হবে আরও সহজ ও ডিজিটালভিত্তিক।

নতুন ব্যবস্থায় ভিসা ইস্যুর পর আবেদনকারীকে পাসপোর্টের তথ্য অনলাইনে জমা দিতে হবে এবং ই-ভিসা যাচাইয়ের জন্য একটি ইউকেভিআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এসব তথ্য সঠিকভাবে যাচাই করা বাধ্যতামূলক।

ইউকেভিআই অ্যাকাউন্টে সব তথ্য হালনাগাদ হওয়ার পরই ভ্রমণ করা যাবে। এই সেবা গ্রহণে কোনো ধরনের ফি লাগবে না, ফলে আবেদনকারীরা সহজেই বিনামূল্যে তাদের ই-ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ই-ভিসা ব্যবস্থার মাধ্যমে কাগজভিত্তিক ভিসা প্রক্রিয়ার ঝামেলা কমবে এবং ভ্রমণকারীরা আরও দ্রুত ও নিরাপদভাবে ভিসা যাচাই করতে পারবেন।

ই-ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টদের সরকারি ওয়েবসাইট https://www.gov.uk/evisa ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে, করা হবে জিজ্ঞাসাবাদ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার
ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে নতুন রোগী