খুলনায় গ্যারেজে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০
অ- অ+

খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর আড়াইটর দিকে আফিলগেট পেট্রোল পাম্প সংলগ্ন বিসমিল্লাহ মোটর গ্যারেজে নিজের মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। বিকেল ৩টা ৫ মিনিটে হঠাৎ একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুজন যুবক গুলি করলে ঘটনাস্থলেই ব্যবসায়ী সোহেলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/২৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা