সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে, নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৭
অ- অ+

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক ইশার আলী (৬০) ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যানে করে আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বালিগাদার মোড়ে পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। অপর দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/২৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা