উত্তরায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৬ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৬, ২৩:৪১
অ- অ+

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এতে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— ইমতিয়াজ আহমেদ (১৯), সজীব (১৯), মো. ইলিয়াস মোল্লা ওরফে নজরুল (৫৫), মো. নাঈমুর রহমান (২৪), মো. শাহীন (৩৫), মো. হানিফ (৩৯), মো. শাহাদত হোসাইন (১৯), মো. দুলাল (৩৮), হেদায়েত উল্লাহ (৩৩), মো. স্বপন মিয়া (৩৪) এবং আরও ছয়জন কিশোর অপরাধী।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’
যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় খামারিদের পাশে আনসার-ভিডিপি, বিনামূল্যে মিলল পশুর চিকিৎসাসেবা
পুলিশ হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’