সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, ২০:৫৫
অ- অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রেলওয়ে সেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাটিনা রেলওয়ে সেতুতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেনসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকার আকতার হোসেনের ছেলে ফয়সাল কবির (২৫) এবং একই উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি (২৪)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ৩টার দিকে দুই যুবক ঘাটিনা এলাকার শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেলব্রিজের ওপর ওঠেন। এ সময় হঠাৎ একটি ট্রেন এসে পড়লে তারা সরে যাওয়ার চেষ্টা করেন। এতে ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার এসআই মোকলেছুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা