‘জিওপলিটিক্যাল চেসবোর্ড’ বই নিয়ে সাহিদুর রহমান টেপাকে সোনিয়া গান্ধীর শুভেচ্ছা

‘জিওপলিটিক্যাল চেসবোর্ড’ শীর্ষক বই প্রকাশের জন্য বাংলাদেশের রাজনীতিবিদ ও লেখক সাহিদুর রহমান টেপাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের ভারতীয় জাতীয় কংগ্রেস-এর নেত্রী সোনিয়া গান্ধী।
সম্প্রতি তার স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় বইটির প্রকাশ উপলক্ষে লেখককে অভিনন্দন জানিয়ে বইটির সফলতা কামনা করা হয়েছে।
জানা গেছে, কংগ্রেসের অফিসিয়াল মেইল থেকে পাঠানো ওই বার্তায় সোনিয়া গান্ধী ব্যক্তিগতভাবে বইটির জন্য শুভকামনা জানান। বইটি প্রকাশের পর দেশি-বিদেশি বিভিন্ন মহল থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন লেখক।
এদিকে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশে-এর পক্ষ থেকেও বইটি নিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন দেশের পাঠক ও বিশ্লেষকদের কাছ থেকেও বইটির বিষয়ে প্রশংসা পাচ্ছেন লেখক।
‘জিওপলিটিক্যাল চেসবোর্ড’ বইটির লেখক সাহিদুর রহমান টেপা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং জাতীয় পার্টি (বাংলাদেশ)-এর কো-চেয়ারম্যান। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে তিনি বইটি রচনা করেছেন।
বইটি লেখার পেছনের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে সাহিদুর রহমান টেপা বলেন, “বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতা, ক্ষমতার ভারসাম্য এবং বৈশ্বিক শক্তিগুলোর পারস্পরিক প্রতিযোগিতা ও টানাপোড়েনকে কেন্দ্র করেই বইটি লেখা হয়েছে।”
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































