অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, ১০:৪৫
অ- অ+

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারের বদলির প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত শামীম আনোয়ারের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে রেদোয়ান আহমদ মোল্লা নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ছাত্র-জনতা। আমরা এমন লড়াইয়ে অভ্যস্ত—ডু অর ডাই। আমরা বাঁচা-মরার খেলা শিখে গেছি। কোনো রক্তচক্ষুকেই আমরা আর পরোয়া করি না।’

রেদোয়ান দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল এবং সে সময় শামীম আনোয়ার তাঁর পক্ষে দাঁড়িয়েছিলেন। তাই তাঁর বদলি কোনোভাবেই মেনে নেবেন না।

মানববন্ধনে উপস্থিত সোহাগ আহমেদ নামের এক ব্যক্তি বলেন, ‘আমরা চাই, শামীম আনোয়ার নরসিংদীতেই থাকুন। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাঁর এই বদলি আমরা মেনে নিতে পারি না।’

মানববন্ধনে অংশ নেওয়া সাইফুল ইসলাম জনি বলেন, ‘ভালো মানুষদের এক জায়গায় বেশি দিন থাকতে দেওয়া হয় না। আমরা নরসিংদীবাসী এ ধরনের সিদ্ধান্ত মেনে নিতে পারি না। প্রয়োজনে আমরা প্রতিদিন আন্দোলন চালিয়ে যাব।’

(ঢাকাটাইমস/১৯ মার্চ/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদুল আজহা যাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
কানাডায় পরিবার, ঢাকায় একা জীবন: মিরপুরে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মুন্না, সম্পাদক নয়ন
বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা