গোপালগঞ্জে নাশকতায় মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কাশিয়ানী প্রতিনিধি
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, ১৩:৪৬
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতা মামলায় মো. নায়েব আলী খান (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাশিয়ানী থানার (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নায়েব আলী খান ওই গ্রামের মৃত মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে। তিনি উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গত বছরের ১৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাধাগ্রস্ত করতে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ ফেলে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’
যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় খামারিদের পাশে আনসার-ভিডিপি, বিনামূল্যে মিলল পশুর চিকিৎসাসেবা