মাদারীপুরে পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে শিশুসহ আহত ১০

মাদারীপুর জেলার রাজৈরে যাত্রীবহনকারী একটি পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের সময় ঢাকা থেকে যাত্রীবহনকারী পিকআপভ্যানটি বরিশালের দিকে যাচ্ছিল। রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাদারীপুর হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়ক সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় সচল হয়।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের ঘুমে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/২০ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











