বিয়ের অনুষ্ঠানে স্বজনরা বরকে উপহার দিলেন জ্বালানি তেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, ১৪:৫৪
অ- অ+

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুরে সম্প্রতি অনুষ্ঠিত এক বিয়ের অনুষ্ঠানে বর রাতুল হাসান সাফিকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন। এ দৃশ্য উপস্থিত অতিথিদের মধ্যে হাস্যরস ও কৌতূহল সৃষ্টি করেছে।

সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ সংকটের প্রভাব পড়েছে ঠাকুরগাঁও জেলাতেও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না। কিছু পাম্পে সীমিত পরিমাণে তেল পাওয়া গেলেও সড়কজুড়ে লম্বা লাইনের কারণে ভোক্তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

উপহার প্রদানকারী জহিরুল ইসলাম বলেন, “পেট্রোল-অকটেন পেতে ভোগান্তি চরমে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি তেল মিলছে না। মানুষ দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না। এমন সময়ে বর-কনে যাতে স্বস্তি ও স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারেন, এজন্য অকটেন উপহার দেওয়া হয়েছে।”

বর রাতুল হাসান সাফি উপহারটি পেয়ে বলেন, “এটি খুবই ব্যতিক্রমী উপহার। অকটেন হলেও সংকটময় মুহূর্তে এটি কাজে লাগবে।”

স্থানীয়রা এই ঘটনা বর্তমান জ্বালানি সংকটের সঙ্গে সামাজিক ভাবমূর্তির একটি মজার ও স্বতন্ত্র প্রতিফলন হিসেবে দেখছেন।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা