আমি নত হইনি

বিদিশা এরশাদ
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, ১৬:৫৬| আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৭:১৩
অ- অ+

আজ স্বাধীনতা দিবস

দেশের বয়স, আমারও বয়স,

একই রক্তের হিসেব মেলে

এই মাটির সাথে।

আমার সাথে অন্যায় হয়েছে খুব স্পষ্ট, খুব নির্মম।

ঘরের ভেতরের অবিশ্বাসও

দমাতে পারেনি আমায়,

সব কেড়ে নিয়েও

ক্ষান্ত হয়নি তারা।

ভেবেছিল

আমি ভেঙে পড়বো,

চুপ করে থাকবো,

একটা নামহীন ছায়া হয়ে যাবো।

কিন্তু তারা জানতো না আমি কার মেয়ে।

আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, লেখকের মেয়ে।

আমার রক্তে ভয় নেই,

আমার শিরায় আপোস শেখানো হয়নি।

জেল, জুলুম, রিমান্ডের অত্যাচার এসব আমার জন্য নতুন কিছু না।

'৭১ দেখিনি চোখে,

কিন্তু তার আগুন

আমার ভেতরে রেখে গেছে কেউ।

'৭১ এসেছিল

রক্তে লেখা স্বাধীনতা নিয়ে,

'২৪ এলো

আরেক দফা দাঁড়িয়ে যাওয়ার সময়।

শিখে নিয়েছি

স্বাধীনতা কেউ দেয় না,

স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়।

তাই আমি লিখেছি

কলম দিয়ে,

শব্দ দিয়ে,

আগুন দিয়ে।

এবং একদিন

ধারালো কলমের সামনে

মাথা নোয়াতে হয়েছিল তাদের।

আমি নত হইনি, নত হবো না।

কারণ

আমি শুধু একজন নারী নই

আমি একটি স্বাধীন দেশের

অদম্য উচ্চারণ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা
মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী