এক ইলিশ বিক্রি হলো ৯ হাজার টাকায়, ওজন ছিল কতটুকু?

বরগুনার পাথরঘাটায় একটি বড় আকারের ইলিশ মাছ ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ১ কেজি ৮০০ গ্রাম।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি করা হয়।
স্থানীয় জেলে রাসেল হোসেন জানান, উপজেলার হরিণঘাটা এলাকার বিষখালী নদীতে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে বড় এই ইলিশটি ধরা পড়ে। পরে সেটি বিক্রির জন্য বাজারে আনা হয়।
প্রথমে মনিরা দোয়া মৎস্য ভাণ্ডারের মাছটি ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। এরপর খোলা ডাকে দর বাড়তে থাকলে শেষ পর্যন্ত পাইকার জাকির হোসেন ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন।
ক্রেতা জাকির হোসেন বলেন, মাছটির গঠন ও আকার ভালো হওয়ায় দাম বেশি পাওয়া গেছে। তিনি মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করবেন বলে জানান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































