ডিএমপিতে তিন কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন, মিডিয়া বিভাগে নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, ১৩:৩৪| আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৫:২৩
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

রবিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, ডিএমপির পরিবহন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে মিডিয়া এণ্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে এবং উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পরিবহন বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া একই আদেশে ডিএমপির পিএণ্ডআর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওয়ালিউল ইসলামকে গোয়েন্দা সাইবার এণ্ড স্পেশাল ক্রাইম বিভাগে (উত্তর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমানকে বদলি করে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন এন এম নাসিরুদ্দিন। ২৫ তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা নাসিরুদ্দিনের বাড়ি মানিকগঞ্জ জেলায়। পরিবহন বিভাগের আগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
পুলিশ সদস্যদের কল্যাণ ও অপরাধ দমনে গুরুত্ব দিতে বললেন জিএমপি কমিশনার
নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা
কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর