পটিয়া মাদরাসা মুহতামিম মাওলানা আবু তাহের কাসেমি নদভীর মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৩
অ- অ+

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের কাসেমি নদভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, প্রয়াত আবু তাহের কাসেমী

দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

মরহুম আবু তাহের ২০২৪ সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২৫ সালের অক্টোবরে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ'র চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ'র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, মরহুম আবু তাহের কাসেমি আজ (সোমবার ) দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

(ঢাকাটাইমস/৩১ মার্চ/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ নিয়ে বিতর্ক, মমতা ব্যানার্জির বক্তব্যে তোলপাড়
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান
Dhaka’s Rising Heat: A Crisis of Urban Planning
রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা