বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান, নারীসহ তিন মাদক কারবারি আটক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬, ১৭:২২| আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৭:২৫
অ- অ+

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃত আসামিরা হলেন–তুষার মন্ডল, মো. রিপন মন্ডল ও লাভলী আক্তার।

বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত বহরপুর এলাকায় বালিয়াকান্দি থানা পুলিশ তাদের আটক করে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ বহরপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তুষার মন্ডল, মো. রিপন মন্ডল ও লাভলী আক্তারকে আটক করা হয়।

আটককৃত আসামিদের পরবর্তীতে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও অর্থদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, মাদক সমাজের বিষফোড়া। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
The Clutches of Online Gambling and Drugs
টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা ঘেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা
টেকনাফে ভয়াবহ আগুনে পুড়েছে ৪০ দোকানের কোটি টাকার মালামাল
আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা