জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে বাবার মৃত্যু, আটক ৬

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬, ১৮:৩৯| আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৮:৪১
অ- অ+

জামালপুর সদর উপজেলায় সালিসে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে বাবা আব্দুল হাকিম (৫০) নিহত হয়েছেন ঘটনার সাথে জড়িত সন্দেহে জনকে আটক করেছে পুলিশ

আজ বৃহস্পতিবার ( এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাওলা গোপালপুরে ওই মারধরের ঘটনা ঘটে

নিহতের স্বজনরা জানান, বছর পাঁচেক আগে পারিবারিকভাবে পাশের এলাকা নরুন্দি কচুনধরার কাদিউর রহমানের মেয়ে কামরুন নাহারের সাথে বিয়ে হয় শামীমের সংসারে বনিবনা না হওয়ায় দাম্পত্য কলহ সমাধানের জন্য বুধবার রাতে সালিস বসেছিল ছেলের বাবা আব্দুল হাকিমের বাড়িতে

সালিসে দুই পক্ষের কথাকাটাটির একপর্যায়ে শামীমের শ্বশুরসহ অন্যরা আব্দুল হাকিমকে মাটিতে ফেলে মারধর করে গুরুতর আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনকে আটক করে নিহতের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় ছয়জনকে আটক করার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ছেলের শ্বশুরবাড়ির লোকজনদের সাথে পারিবারিক কলহের জেরে দুই পক্ষে মারামারি হয়। এ সময় আব্দুল হাকিম (৫০) গুরুতর আহত হন তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা