ব্রাহ্মণবাড়িয়া সদরের ছয় গ্রাম নিয়ে আখাউড়ায় নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬, ১৯:১১
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম নিয়ে আখাউড়া উপজেলায় নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে অবস্থান কর্মসূচিসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

এর আগে দুপুর দুইটার দিকে বাসুদেব ইউনিয়নের লোকজন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে তারা বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ইউনিয়নের বিভক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, মো. জাহাঙ্গীর আলম, বাসুদেব ইউনিয়নের মোর্শেদ মিয়া, খোকন মিয়া, হেলাল মিয়া, মারুফ মিয়া, জসিম উদ্দিন, সেলিম মিয়া, কামাল উদ্দিন খান, জসিম উদ্দিন, সোহেল রানা, নাজু মিয়া, জসিম উদ্দিন খান, মিজানুর রহমান, খায়রুল ইসলাম, বাসুদেব ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হান্নান খলিফা প্রমুখ বক্তব্য দেন। সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ।

অবস্থান কর্মসূচিতে ইউনিয়নের লোকজন জানান, তারা সদর উপজেলায় আছেন, সদরেই থাকতে চান। অন্য কোনো উপজেলার ভাড়াটে ভোটার হতে চান না। এই ইউনিয়নকে কোনোভাবেই ভাঙতে দেয়া হবে। প্রয়োজনে তারা রক্ত দেবেন।

কোনো বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে তিতাসের এপারের একটি ইউনিয়নের ছয়টি গ্রামকে আলাদা করে ওপারের আখাউড়া উপজেলার নতুন ইউনিয়ন করার ষড়যন্ত্র সফল হতে দেবেন না জানিয়ে বক্তারা বলেন, বাসুদেব ইউনিয়নটি প্রায় ২০০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্তর্ভুক্ত।

পরে বিকেল সাড়ে তিনটার দিকে এলাকাবাসীর পক্ষে মো. জাহাঙ্গীর আলম ভৃঁইয়া ইউনিয়ন বিভক্তিতে আপত্তি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৬টি গ্রাম নিয়ে গঠিত বাসুদেব ইউনিয়ন। এটি সদর উপজেলার একটি অতি প্রাচীন ও জনবহুল ইউনিয়ন। কিন্তু একটি কুচক্রী মহল জনগণের মতামত গ্রহন না করেই বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম- চান্দি, কোড়াবাড়ি, কোড্ডা, শ্যামনগর, বরিশল, বৈষ্ণবপুর নিয়ে বরিশল ইউনিয়ন নামে আরেকটি নতুন ইউনিয়ন গঠন করার পাঁয়তারা করছে। সরেজমিনে তদন্ত না করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাতারাতি একটি প্রতিবেদন দাখিল করে। ফলে ইউনিয়নের সব জনগণ বিভক্তির বিরুদ্ধ সোচ্চার।

ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ইউনিয়নটি তিতাস নদীর পশ্চিম তীরে অবস্থিত। আর আখাউড়া উপজেলা অবস্থিত তিতাসের পূর্ব তীরে। ভৌগোলিক কারণেও বাসুদেব ইউনিয়নটির এই বিভক্তি অস্বাভাবিক।

সরকারি এক আদেশের সূত্রে জানা যায়, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মো. সামিউল মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রামকে সমন্বয় করে আখাউড়া উপজেলার অধীনে 'বরিশল ইউনিয়ন' নামে নতুন ইউনিয়ন গঠনের নির্দেশ দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ নিয়ে বিতর্ক, মমতা ব্যানার্জির বক্তব্যে তোলপাড়
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান
Dhaka’s Rising Heat: A Crisis of Urban Planning
রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা