জামালপুরে পুলিশকে গাড়িচাপার অভিযোগে এমপি প্রার্থী আইনজীবী আটক

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬, ১৯:২৪
অ- অ+

পুলিশ সদস্য মাহবুবুর রহমানকে গাড়িচাপা দেওয়ার অভিযোগে জামালপুর জেলা জজ আদালতের আইনজীবী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাবর আলীকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যের মায়ের মামলায় আটক আইনজীবিকে আদালতে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই পুলিশ সদস্যের মায়ের দায়ের করা মামলায় আটক বাবর আলীকে আজ আদালতে তোলা হয়।

এর আগে বুধবার ( এপ্রিল) রাত আটটার দিকে জামালপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে এই আইনজীবীকে আটক করা হয়।
অ্যাডভোকেট বাবর আলী জাতীয় পার্টি (জেপি মন্জু) জামালপুর জেলা শাখার সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদসহ একাধিক জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর- (সদর) আসনে জেপির প্রার্থী হিসেবে সাইকেল প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নেন। জানা গেছে, জজ আদালতে দায়িত্ব পালন শেষে গতকাল বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বার সমিতির ভবনের পিছনের রাস্তা দিয়ে হেঁটে প্রধান সড়কের দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য মাহবুবুর রহমান। সময় অ্যাডভোকেট বাবর আলী প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে তাকে চাপা দেন। এতে মাহবুবুর রহমান পা, বুক মাথায় মারাত্মকভাবে আঘাত পান।

গুরুতর আহত মাহবুবুর রহমানকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। তিনি এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন

(ঢাকাটাইমস/২এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা