যশোরে সাড়ে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় আটক

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬, ১৯:২৯
অ- অ+

যশোরে বিপুল পরিমাণ হীরা (ডায়মন্ড) বৈদেশিক মুদ্রাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা। আটক হীরার বাজারমূল্য সাড়ে কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার ( এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন এলাকা থেকে ওই ভারতীয়কে তাকে আটক করা হয়। পরে বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে

সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে তারা যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারে তল্লাশি চালান। এসময় বেনাপোলগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সুজাউদ্দিনকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ১৫৫.৭৬ গ্রাম ওজনের হীরা বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

জব্দকৃত হীরাগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে বলে জানান ৪৯ বিজিবি অধিনায়ক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদ্দিন জানান, তিনি এই হীরা ঢাকা থেকে সংগ্রহ করে ভারতের কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।

বিজিবি অধিনায়ক আরো জানান, জব্দকৃত হীরার মূল্য কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫১০ টাকা বৈদেশিক মুদ্রার মূল্য হাজার ৫৩০ টাকা। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। িআর জব্দকৃত হীরা মুদ্রা যশোরের ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান তিনি

(ঢাকাটাইমস/২এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র ৫৪ হাজার টন মারণাস্ত্র দিচ্ছে ইসরায়েলকে, ক্ষুব্ধ মার্কিন রাজনীতিবিদেরা
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫
বিশ্বনেতাদের এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক