সুপারের জমিতে কাজ করতে গিয়ে ডোবার পানিতে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:২৩
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি মাদ্রাসার সুপারের জমিতে কাজ করতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রত্নাআটা দারুল উলূম হিফজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত দুই শিশু হলো ধলাপাড়া ইউনিয়নের সরাবাড়ি এলাকার আশরাফুল ইসলামের মেয়ে মোছা. তামান্না (১৩) ও মধুপুর উপজেলার শালিকা গ্রামের মনছুর আলীর মেয়ে মোছা. নিছা (১২)। তারা দুজনেই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে রত্নাআটা মাদ্রাসাসংলগ্ন একটি ডোবার পাশে মাদ্রাসার সুপার এনায়েত উল্লাহ কয়েকজন শিক্ষার্থী নিয়ে তার নতুন কেনা জমিতে কাজ করতে যান। কাজ শেষে সন্ধা ছয়টায় শিক্ষার্থীরা পাশের ডোবায় হাত-পা ধুতে গেলে চারজন ছাত্রী পানিতে পড়ে নিখোঁজ হয় । পরে স্থানীয়রা দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। অন্য দুজনকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদ পেয়ে ধলাপাড়া ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত তামান্না ও নিছার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, দুই মাদ্রাসার শিক্ষার্থী ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা