জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫২
অ- অ+

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

শনিবার (৪ এপ্রিল) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান ।

তিনি জানান, দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হচ্ছে।

এদিকে, জোটের পরবর্তী বৈঠক আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হতে পারে।

(ঢাকাটাইমস/৪ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
BAC Accreditation Framework: A Contemporary Overview
BUBT QA Expert Trains Faculty of Premier University on World Rankings & Accreditation
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা