দেবীগঞ্জে `বিসমিল্লাহ বুড়ি'সহ আটক ১২, তাৎক্ষণিক কারাদণ্ড ১১ জনের 

পঞ্চগড় জেলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ১৭:১৯| আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১৭:২২
অ- অ+

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়বিসমিল্লাহ বুড়ি মাদকের আখড়ায় অভিযান চালিয়ে তাকে ও তার মাদকচক্রের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার ( এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকায় এই ঝটিকা অভিযান চালায় পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়। আর মূল হোতা ৭৫ বছর বয়সী মোছা. তাহমিনা বেগম ওরফেবিসমিল্লাহ বুড়ি বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে এসআই মো. ফারুক রানাসহ পুলিশের একটি দল ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানটি পরিচালিত হয় ৭৫ বছর বয়সী মোছা. তাহমিনা বেগম ওরফেবিসমিল্লাহ বুড়ি বাড়িতে। সেখানে চলা একটি মাদকের আসর থেকে হাতেনাতে ১১ জন মাদকসেবীকে আটক করা হয়। সময় তল্লাশি চালিয়ে বৃদ্ধা তাহমিনা বেগমের কাছ থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়এ ঘটনায় গ্রেপ্তার করা হয় তাকে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আটক ১১ মাদকসেবীকে মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

অন্যদিকে, তাহমিনা বেগমের বিরুদ্ধে মাদক ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগে দেবীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়

স্থানীয় বাসিন্দারা জানান, তাহমিনা বেগম তার ছেলে নাতিকে নিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। প্রভাবশালী মহলের ছত্রছায়ার কারণে কারণে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেত না। পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, মাদক নির্মূলে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

মাদকমুক্ত সমাজ গড়তে আগামী দিনেও এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা