আমি ট্রান্সজেন্ডার নই, একজন সম্পূর্ণ ছেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা হয়েছে। তবে রেদোয়ান লিঙ্গ পরিবর্তনের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তিনি ট্রান্সজেন্ডার নন এবং মূলত ছেলে; নারী সেজে কেবল বিনোদনের উদ্দেশ্যে ভিডিও তৈরি করতেন।

রেদোয়ান ফেসবুকে ‘রিহিয়া রিহি’ নামে একটি পেজ পরিচালনা করতেন, যেখানে নারী সেজে বিভিন্ন স্টাইলে ছবি ও রিলস আপলোড করতেন। তার পেজে ২৫ হাজারের বেশি ফলোয়ার ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ছাত্রদল তাকে দল থেকে বহিষ্কার করেছে।

রেদোয়ান তার পোস্টে লিখেছেন, “আপনারা অনেকেই আমার ভিডিওর কারণে কষ্ট পেয়েছেন। আমি এগুলো মজার ছলে তৈরি করেছিলাম। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে রাস্তায় বা অন্য কোথাও দেখলে খারাপ কথা বলবেন না, নিজের ভাইয়ের মতো আচরণ করলে আমার স্বাভাবিক জীবনে ফিরে আসা সহজ হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি ট্রান্সজেন্ডার নই। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত আছি। কোনো ভুল ধারণা ছড়ালে তা একজন মানুষের সম্মানহানি করতে পারে। ইতোমধ্যেই ভিডিও ও কন্টেন্টগুলো সরিয়ে ফেলেছি এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকব।”

রেদোয়ান ইসলাম তার টিকটক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছেন।

(ঢাকাটাইমস/৭ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু
The Clutches of Online Gambling and Drugs
টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা ঘেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা