মৌলভীবাজারে

বাসা থেকে উদ্ধার ‘কালনাগিনী’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ১৩:৩৭
অ- অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ‘কালনাগিনী’ নামে পরিচিত একটি সাপ উদ্ধার করা হয়েছে। তবে সাপটি নির্বিষ হওয়ায় কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত সোমবার রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে শ্রাবণ পালের বাসায় সাপটি দেখা যায়। পরে পরিবারের সদস্যরা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদের খবর দেন। খবর পেয়ে সংগঠনটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া ‘কালনাগিনী’ সাপটি মানুষের জন্য ক্ষতিকর নয়।

বিশেষজ্ঞদের মতে, ‘কালনাগিনী’ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যায়। লোককাহিনী ও চলচ্চিত্রে এ সাপকে অত্যন্ত ভয়ংকর হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি তেমন বিপজ্জনক নয়। সাধারণত ২ থেকে ৪.৫ ফুট লম্বা এ সাপের দেহ সবুজাভ-হলুদ রঙের হয়, যার ওপর লাল ও কালো ডোরাকাটা নকশা থাকে।

তারা জানান, এ প্রজাতির সাপের বিষ খুবই দুর্বল এবং মানুষের জন্য মারাত্মক নয়। তাই এ ধরনের সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোই সবচেয়ে ভালো পদক্ষেপ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা